মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার পুত্র রফিক সাজ্জাদসহ ৮ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, আটক ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান প্রধান সমন্বয়ক সানাউল হক।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নান ও তার পুত্র রফিক সাজ্জাদসহ আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, আটক ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
এর আগে গত বছরের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় তার ছেলেসহ সাংসদ হান্নানকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
এসএম





