বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে নাশকতার ১০ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া পল্টন থানার পাঁচ মামলা, মিরপুরের দুই এবং লালবাগ, রামপুরা ও কাফরুলের তিন মামলায় জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করেন।

২ আগস্ট উচ্চ আদালতের নির্দেশে নাশকতার এ মামলাগুলোতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানউল্লাহ আমান।

শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর হতে তিনি কারাগারে আটক আছেন।

২০১৫ সালের শুরুতে রাজধানীসহ সারা দেশে নাশকতার অভিযোগে এ মামলাগুলো রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করে পুলিশ।

এমকে