ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকার ‘সাইবার ৭১’র বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এপর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শাহবাগ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যারা হ্যাক করেছে, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। হ্যাকারদের গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার থেকে মামলাটি তদন্তের দায়িত্ব নেবে ডিবি পুলিশ।
ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ জানান, শিক্ষার্থীরা আমাদের যে তথ্য দিয়েছে তাতে হ্যাকারকে চিহ্নিত করা গেছে। তবে পুরো নাম পরিচয় না পাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি এখনো।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি চুপ রয়েছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির ওয়েবসাইট হ্যাক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞদের সহায়তায় তা উদ্ধারের চেষ্টা চলে। শুক্রবার দুপুর নাগাদ তা পুনরায় স্বাভাবিক হতে শুরু করে।
এআই





