ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ময়মনসিংহগামী বাস ও মুক্তাগাছাগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিকদার (৫০) ও টেনু (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের নাম জহিরুল (২৭)।
এসএইচ





