সাংবাদিকদের হাইকোর্টের এজলাসে এনে সারাদিন দাঁড় করিয়ে রাখা ঔপনিবেশিক মানসিকতা এবং অন্য কোনো ক্রোধের ফল বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আইন ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদক।
দৈনিক প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি সালেহউদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরন সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফের) সভাপতি সালেহউদ্দিন ও সম্পাদক ওয়াকিল আহমেদ হিরণ এক লিখিত বিবৃতিতে বলেন, আমরা লক্ষ্য করেছি কোনো কোনো আইনজীবী সংশ্লিষ্ট আদালতে বলেছেন 'সাংবাদিকদের হাইকোর্টে এনে সারাদিন দাঁড় করিয়ে রাখতে হবে।' আমরা মনে করি এটি একটি ঔপনিবেশিক মানসিকতা এবং অন্য কোনো ক্রোধের ফল। তাদের এটা মনে রাখা উচিত বিচারের মর্মবাণী কাউকে হেয় বা অসম্মান করা নয়।
আদালতকে আরো সহনশীল ও উদার হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের কোনো লেখায় ভুল বা ভ্রান্তি হয়তো থাকতে পারে। আদালত তার অভিঞ্চ রায় ও নির্দেশনা দিয়ে সেই ভুল সংশোধনের সুযোগ করে দেবেন এলআরএফ সেটাই প্রত্যাশা করে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাংবাদিক সমাজ বিচার বিভাগের স্বাধীনতার জন্য সর্বোচ্চ সোচ্চার। আদালতের মর্যাদার প্রতিও তারা বরাবর শ্রদ্ধাশীল। একইভাবে সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীনতার প্রতি আদালতও সচেতন থাকবে বলে আমাদের প্রত্যাশা।
[b]ঢাকা, জিই, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
'সাংবাদিকদের আদালতে দাঁড় করিয়ে রাখা ঔপনিবেশিকতার ফল'
সাংবাদিকদের হাইকোর্টের এজলাসে এনে সারাদিন দাঁড় করিয়ে রাখা ঔপনিবেশিক মানসিকতা এবং অন্য কোনো ক্রোধের ফল বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আইন ও সংবিধান বিষয়ক





