নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় অনিচ্ছাকৃত সম্পদের হিসাব ভুল দেয়ায় দুদকে দু:খ প্রকাশ করেছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অবৈধ সম্পদ নেই দাবি করে রুহুল হক বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামা পূরণের ক্ষেতে অসাবধানতাবশত এবং অনিচ্ছাকৃতভাবে আমার স্ত্রীর ৪৫ লাখ ১৭ হাজার ৯৯২ টাকার স্থলে ৭ কোটি ৯৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা লেখা হয়েছে।
তিনি বলেন, হলফনামায় অনিচ্ছাকৃত ও ভুলবশত এ তথ্য দেওয়ার পর আমি জেলা রিটার্নিং অফিসারের কাছে এফিডেবিটের মাধ্যমে দাখিল করি। নির্বাচন কমিশন সেটা গ্রহণও করেছে।
রুহুল হক বলেন, অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমি আওয়ামী লীগ এবং আমার সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি।
[b]ঢাকা,২৪ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]