বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানার চারটি নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া একাধিক মামালায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

রোববার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

তবে নথি না থাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

এর আগে সকালে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান নাশকতার একাধিক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বলেন, রাজধানীর বিভিন্নথানায় দায়ের করা নাশকতার ১০ মামলায় এম কে আনোয়ার, ৭০ মামলায় আমান উল্লাহ আমান ও আব্দুল আউয়াল মিন্টু একটি মামলায় আত্মসমর্পণ করেছেন।

গত ২৭ জুলাই সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদেরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিলেন।

কেএইচ