ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলমা বলেছেন, বিশ্বব্যাপী বৈশ্বিক পরিস্থিতির কারণে ইরাক, সিরিয়া ও আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর অবস্থা নাজুক হওয়ার কারণে তারা এখন উপমাহাদেশের দিকে নজর দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আবু তালহা ওরফে ফাহিম ওরফে পাখিসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মনিরুল ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি সংগঠন সক্রিয়। গত কয়েক বছর বিশ্বব্যাপী বৈশ্বিক পরিস্থিতির কারণে ইরাক, সিরিয়া ও আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর অবস্থা নাজুক হওয়ার কারণে তারা এখন উপমাহাদেশের দিকে নজর দিচ্ছে।
তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয় যেগুলো পূরণ করলে ওই সংগঠনকে সমর্থন করে থাকে। যাদের মধ্যে জিহাদি আদর্শ রয়েছে তারা অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হচ্ছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সরকারের নীতি নির্ধারকরা বিভিন্ন সময় বলেন, দেশ থেকে ‘জঙ্গি নির্মূল’হয়েছে। তাহলে কীভাবে এতো জঙ্গি সদস্য ধরা পড়ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, আমাদের সাবেক মহাপরিদর্শক (আইজি), বর্তমান আইজি, ডিএমপি কমিশনার ও সরকারের নীতি নির্ধারকরা সব সময় বলেছেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি একেবারে নির্মূল হয়েছে এটা কেউ বলেননি।’
যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে কারাগারে আটক জঙ্গিনেতাদের সংঙ্গে মোবাইলে যোগাযোগ করে তারা ময়মনসিংহের ত্রিশালের মত ঘটনা ঘটাতে চেয়েছিলো।
এ বিষয়ে তিনি আরো জানান, কিছু অসাদু কর্মকর্তাদের কারণে কারাগারে অপারাধীরা মোবাইল ব্যবহার করছে। এবিষয়ে আমরা কারা কর্তৃপক্ষকে জানিয়েছি।
এআই





