রাজধানীতে শাহানা আলম খান বিউটি (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (০৫ মে) দিবাগত রাতে দারুসসালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিউটি লালকুঠি এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।

দারুসসালাম থানার ডিউটি অফিসার আনোয়ারুল হুদা জানান, শনিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।    

এমবি