বিএনপির চার নেতাকে দেওয়া হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার জজ আদালত।
মঙ্গলবার কার্যদিবসের শুরুতে সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার বেঞ্চ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিলেও স্থগিতাদেশ দেননি। আগামী ২৭ জুলাই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মামলা গুলোর মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নয়টি, তরিকুল ইসলামের চারটি, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর একটি ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের ৪২টি।
এআই/





