ঢাকা আইনজীবী সমিতি’র (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (০২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যান সেখানে। ৯টা ৫৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, “আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”  আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।

এমবি