সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেক নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে।
মামলার বাদি আওয়ামী লীগ নেতা মনির খান এ ওয়ারেন্ট জারির জন্য আদালতে আবেদন করেন। আজ বুধবার নথি পর্যবেক্ষণ করে আদালত এ নিদের্শ দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। সেদিন আদালত তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সেই পরিপ্রেক্ষিতে আজ মামলার বাদি আদালতে এসে ওয়ারেন্ট দাবির আবেদন করেন।
ইআর





