রাজধানীর পল্টন থানার একটি দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

বুধবার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম এ চার্জ গঠন করেন।

আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
২০১২ সালের ১৮ ডিসেম্বর পল্টন থানা এলাকায় ইস্টার্ন পয়েন্ট এলাকায় গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এ মামলা দায়ের করা হয়েছিল।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ