নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকার ফুটপাতের হকারদের কিছু দোকান উচ্ছেদ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১২ টা হতে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক জহিরুল। দোকানের মালামাল রাস্তায় নিক্ষেপ করে তাড়া করে পুলিশ।
হকাররা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। হকারদের দৌড়ানো এ যেন এখানকার নিত্যদিনের কাজ। প্রায় আনুমানিক ৩০ টি দোকান উচ্ছেদ করলেও কিছুক্ষনের মধ্যে তা পুনরায় বাজারে পরিণত হয়।
হকারদের সঙ্গবদ্ধ সূত্র জানায় আমরা রাস্তায় ব্যবসা করি পুলিশ, বিদ্যুত, স্থানীয় প্রভাবশালীদের প্রতিদিন ভাতা দিয়ে। তারপরও আমাদের দিকে আসে বিভিন্ন মহলের তোপ। অথচ মার্কেটের সামনে পিছনে অবৈধ সরকারি জায়গা দখল করে ফুটপাত তৈরী করছে মার্কেট মালিকগণ।
পুলিশ তাদের বিরুদ্ধে একটি কথাও বলেনা। সময় হলে মাসিক ভাতা নিয়ে যায়। চিটাগাংরোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকান তৈরী করে দখল করে আছে প্রভাবশালীরা, পানি উন্নয়ন বোর্ড এতটাই অবহেলা করে যাচ্ছে যে বছরেও এক দিন তারা পরিদর্শনে আসে না। যখন তা দখলদারদের আস্তানাতে পরিনত হয় তখন শুরু হত্যা গুম খুন।
সড়ক ও জনপদ মোটা অংকের মাশোয়ারার বিনিময়ে রাস্তার পাশে স্থানীয় বাহিনী দিয়ে তৈরী করে দোকান পাট। দেখার কেউ নেই সবাই খুব ব্যস্ত যখনই অনিয়মের কথা আসে তখনই তাদের হাতে কাজের শেষ নেই। অথচ কাজের কাজ কিছুই করে না সবই এক প্রকার আই ওয়াশ।
স্থানীয় জনগণ ও হকাররা জানান প্রভাবশালীদের ইশারায় পুলিশ প্রশাসন ও সরকারি কর্মকর্তাগন অনিয়মের পাহাড় তৈরী করে যাচ্ছে সিদ্ধিরগঞ্জে। জনগণের কোন কাজে তারা আসছে না শুধু নিজেদের পেট মোটা করার মিশনে নেমেছে।
এসএইচ





