রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি চ্যানেলের পাশের গলিতে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ অক্টোবর) রাতে খবর পেয়ে পুলিশ সেখানে যায় । প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো: জামশেদ আলী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন। একটি কালো একটি গাড়ির ভেতরে একজনের লাশ দেখা গেছে। বিস্তারিত কিছু জানা যায়নি।

এমবি