বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিপরীতে আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।
আগামী ৩১ অক্টোবর ঐ আপিল শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।খালেদা জিয়ার এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি এ দিন ধার্য করেন এই আদেশ দেন।
গত বছরের ১৮ জুন নাইকো মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি বাতিল করে দেয় হাইকোর্ট। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গত বছর ৭ ডিসেম্বর লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।
এই লিভ টু আপিল শুনানির জন্য আজ চেম্বার আদালতে উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলি ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে উপস্থিত ছিলেন খুর্শিদ আলম খান।
শুনানি শেষে চেম্বার বিচারপতি লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এসএ





