সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামহানি মামলা করেছে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
সোমবার ঢাকা মহানগর হাকিম সামছুল আরেফিনের আদালতে এ মামলাটি করা হয়। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এ বি সিদ্দিকীর পক্ষে মামলাটি দায়ের করেন রওশন আরা শিকদার ডেইজি।
২৭ মার্চ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা দেন। এতে স্বাধীন বাংলার ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে বাদী মনে করেন।
মামলার এজাহার থেকে আরো জানা যায়, বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিতর্কিত জন্মদিন পালন করে ও গোপালগঞ্জের নাম থাকবে না বলে হুমকি দেওয়ায় বাদীর সুনাম হানি হয়েছে বলে এ মামলাটি করা হয়।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]