বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বিআরটিসির ওই ২ কর্মকর্তা হলেন, সাবেক পরিচালক (বর্তমানে যুগ্ম সচিব) নিখিল রঞ্জন রায় এবং সাবেক পরিচালক (বর্তমানে উপ-সচিব) এস.এম. ফয়সাল আলম।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

অভিযোগ রয়েছে, বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) খান কামাল উদ্দিনের অবৈধ নিয়োগ ও পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। আরওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা যায়, ১৯৮৭ সালে তৎকালিন যোগাযোগমন্ত্রীর সুপারিশে বিআরটিসিতে চাকরি নেন খান কামাল উদ্দিন। চাকরি গ্রহণের পরপরই তিনি প্রতিষ্ঠানটিতে নানামুখি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিকও হন। বরিশালে তার রয়েছে ৫ তলা বাড়ি। রাজধানীতে ফ্ল্যাট ও প্লট। এ বিষয়ে লিখিত অভিযোগ দুদকে জমা হয়।পরে দুদক বিষয়টি খতিয়ে দেখার জন্য সিন্ধান্ত নিয়ে অনুসন্ধান শুরু করে ।

একে/এসএইচ