ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে একজন ভুক্তভোগী প্রতারণার মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো: আরিফ বাকের।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো: আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি আসাদুজ্জামান বলেন, একজন ভুক্তভোগী ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তার স্ত্রীর নামে প্রতারণা মামলা করেছেন। আজ ভোররাতে মামলাটি থানা পুলিশ গ্রহণ করে। মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির বেশ কয়েকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।

এমবি