মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুবু হোসেন বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা দেখে ও মতিউর রহমান নিজামীর সঙ্গে কথা বলে ফাঁসির বিরুদ্ধের রিভিউ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে ।

বুধবার সকালে নিজামীর রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহালের পর তিনি কথা জানান। তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়ের প্রতিক্রিয়ায় মাহবুব বলেন, প্রসিকিউনের যুক্তির দ্বারা আদালতে প্রমান হয়েছে যে একাত্তরে সংঘটিত অপরাধের সঙ্গে নিজামী সরাসরি জড়িত ছিলেন না। তিনি সহযোগি আসামি ছিলেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কোনো অপরাধ করেননি। কাজেই একজন অপরাধীর যে শাস্তি, একজন সহযোগীর সে শাস্তি দেয়া হলে এটা তার জন্য হবে অনেক বড় শাস্তি।

তিনি আরো বলেন, নিজামী এও মনে করতে পারেন যে, যেহেতু এর আগে রিভিউয়ের আবেদন করে কোন ফল হয়নি তাই তিনি রিভিউ নাও করতে পারেন।

আজ সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ নিজামীর ফাঁসি বহাল রাখেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এআই