রাজধানীর বাড্ডা এলাকার আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন হত্যাকাণ্ডে জড়িত পাঁচ ভাড়াটে খুনিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মশিউর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে রাজধানীর মিরপুর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৪টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান মশিউর রহমান।

প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার পূর্বাঞ্চল ১ নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হলে বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

জেড