পেট্রোবাংলার পরিচালক জামিল এ আলীম চৌধুরী এবং কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল)র সাবেক ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত তলবি নোটিশে পেট্রোবাংলার ওই ২ কর্মকর্তাকে আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় তাদের হাজির হতে বলা হয়েছে।
সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুরের দুর্নীতি, আন্ডারহ্যান্ড ডিলিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ অভিযোগ পুন: অনুসন্ধানে ওই ২ জনকে তলবি নোটিশ দেয়া হয়।
একে/ এআর





