গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে সাভার থানায় দায়েরকৃত পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম মাহসচিব আমান উল্লাহ আমানসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।

আগামী ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ করার দিন ধার্য করেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়াসহ আরো অনেক আইনজীবী আদালতে শুনানি করেন।

কেএইচ