গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার পর ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্য জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।

এবিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের পার্টিকুলার্স (বিস্তারিত ঠিকানা) জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করব। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।

২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ওইদিন রাজধানীর শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ।

যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার।

এআই