‘মুশনা ওয়্যার লিমিটেডকে’ ১২ কোটি ২১ লাখ টাকার ঋণ মওকুফের ঘটনায় জনতা ব্যাংকের জিএম আবদুস সালাম আজাদসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী জনতা ব্যাংকের এই ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জনতা ব্যাংকের ওই ৪ কর্মকর্তার মধ্যে রয়েছেন, জিএম আবদুস সালাম আজাদ, এজিএম অজয় কুমার ঘোষ, ডিজিএম আজমল হক ও ডিজি এসএম আবু হেনা মোস্তফা কামাল। এদিকে দুদকের নোটিশ মোতাবেক গত রোবাবার ২৮ সেপ্টম্বর জনতা ব্যাংকের ডিজি মো. নজরুল ইসলাম দুদকে হাজির হননি বলে জানা যায়।
অভিযোগ রয়েছে জনতা ব্যাংকের কর্মকর্তারা ‘মুশনা ওয়্যার প্রভাষ্ট লিমিটেডকে’ দেয়া ঋণে সুদ ১২ কোটি ২১ লাখ টাকা মওকুফ করে দিয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ঋণের সুদ মওকুফ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করেছেন জনতা ব্যাংক কর্মকর্তারা। দুদক ২ দফা চিঠি পাঠিয়ে জনতা ব্যাংক থেকে ওই প্রতিষ্ঠানের ঋন প্রদাণের আবেদন, বন্ধকী সম্পদ, ঋণের সুপারিশকারী, ঋণ মঞ্জুর এবং সদ্ধান্তের সত্যায়িত নথিপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা, একে, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





