নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, আমানুল্লাহ আমান ও আব্দুল আউয়াল মিন্টুকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমার্পনের নিদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
অপরদিকে নেতা তরিকুল ইসলামের জামিন বহাল রেখেছে আদলত।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়।
হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগ এনে যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ৪২, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের ৯ মামলা, তরিকুল ইসলামের ৪ মামলা ও চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে একটি মামলা করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন এডভোকেট সগীর হোসেন লিওন।
এর আগে গত ৯ জুলাই এই চার নেতাকে বিচারপতি মো. জিয়াউল কবির ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন দেয়। ১৪ জুলাই এ জামিন স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এআই





