বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি জন্য ফের ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ মঙ্গলবার।

কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির না করায় তাদের পক্ষে সময়ের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ নতুন দিন ধার্যের আদেশ দেন।

এ মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায় বর্তমানে কারাগারে আছেন।

জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এআর