কিশোরগঞ্জে ইয়াবা সেবনকালে পুলিশের হাতে ধরা পড়েছেন এক কারারক্ষী। তার নাম আবু হানিফ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

শুক্রবার শহরের খড়মপট্টি এলাকার একটি বাসায় বসে ইয়াবা সেবনকালে পুলিশ তাকে আটক করে।

আবু হানিফ কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী (কারারক্ষী নং ১২৭০৯)।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মো. বজলুর রশীদের বলেন, কারারক্ষী আবু হানিফের বিরুদ্ধে আগে থেকেই মাদকের সঙ্গে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ ছিল।

তিনি কিছুদিন আগে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বদলী হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে এসেছেন। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ইয়াবাসহ আটকের পর তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে জেল সুপারিনটেনডেন্ট আরও জানান, বিষয়টি কারা মহা পরিদর্শককেও অবহিত করা হয়েছে।

এএইচ