রাজধানীর পুরান ঢাকা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বংশাল এলাকার মিটফোর্ড সার্জিক্যাল মার্কেটের সামনে লাশ দুটি উদ্ধার করা হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, মিটফোর্ড সার্জিক্যাল মার্কেটের সামনে একটি ড্রেনের পাশে কার্টনের ভেতর দুটি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে গলিত অবস্থায় নবজাতকের লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কাউকে আটক করা হয়নি বলে জানান এসআই।

এমআর