একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (১৯ ডিসেম্বর) বুধবার দুপুর ১টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।  

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, নভেম্বর মাসে দৌলতপুর থানায় রেজা আহমেদ বাচ্চু মোল্লার বিরুদ্ধে নামে নাশকতা ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। ওই মামলা তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান।

ওসি আরও জানান, কুষ্টিয়া জজ আদালত থেকে স্থায়ী জামিন নেয়ার জন্য বাচ্চু মোল্লা আদালতে হাজির হলে আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এমবি