কুষ্টিয়ায় এক কলেজছাত্রীকে উত্যক্ত করায় হাবিব শেখ ওরফে সাজু (৩৫) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বেলা সাড়ে ১২টায় শহরের মিলপাড়া রেল গেটে এ আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ।

আদালত সূত্রে জানা যায়, বখাটে সাজু দীর্ঘ ৮ মাস যাবৎ মিলপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের মেয়ে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী লিটা খাতুনকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো।

সাজুকে কলেজ ছাত্রীর পরিবার থেকে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বললেও তাদের কথার কোনো কর্ণপাত না করে পুনরায় উত্যক্ত করা আসছিল। পরে লিটার পরিবারের সদস্যরা কোনো উপায়ন্তর না দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে রবিবার সকাল ১১টায় পুলিশ সাজুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজুকে ছয় মাসের কারাদ- দেয়া হয়। 

সাজাপ্রাপ্ত সাজু শহরের মিলপাড়া এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ