আনন্দ শিপইয়ার্ডের ১৩শ' কোটি টাকা ঋণ জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংকের ১৩ কর্মর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচার দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক সূত্র তথ্য নিশ্চিত করেছে।
জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন; ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক ইপি মো. ফরিদ উদ্দিন আহমেদ, অবসরপপ্রাপ্ত অফিসার এ টি এম হারুন অর রশিদ চৌধুরী, ডিএমডি মো. শামসুল হক, সাবেক ইভিপি মো. সেতাউর রহমান, ডিএমডি মো. নুরুল ইসলাম, সাবেক ইভিপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, ইভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি ইঞ্জিনিয়ার মঈজ উদ্দিন, ভিপি মো. হাসানাইন আবিদ, সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি মাহমুদ হোসেন খান ও সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, গতকাল বুধবারও একই অভিযোগে ইসলামী ব্যাংকের অপর নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
কেএইচ





