গাড়ি চালক শাহ আলমকে গুলি করে আহত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেই প্রতিবেদন আগামী ১৮ নভেম্বর দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন।
এছাড়া শাহ আলমের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এএইচ





