রাজধানীর বেইলি রোডে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও মানুষ হত্যা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা রমনা থানার একটি মামলায় বিএনপির ভারপাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৪ জানুয়ারি ধার্য্য করা হয়েছে।
বুধবার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুহুল আমিন আসামি পক্ষের একটি সময় আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
এদিন ৪১ নেতাকর্মীর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান আদালতে আসতে না পারায় আসামিদের পক্ষে সময়ের আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করেন বিচারক।
জেআই





