কুষ্টিয়ায় মাদকসেবনের দায়ে তিন জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের সুখনগর বস্তি এলাকায় গাজা সেবনের অপরাধে সোহেল (২২), সুজন (২০) ও শহরতলীর বটতৈল শিশিরমাঠ এলাকায় গাজা সেবনের দায়ে আব্দুস সাত্তারকে (৪৮) আটক করে পুলিশ।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল ও সুজনকে তিন মাস এবং সাত্তারকে ছয় মাসের কারাদণ্ড দেন।
আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ। দণ্ডপ্রাপ্ত সোহেল শহরের চর আমলাপাড়া এলাকার সেলিমের ছেলে, সোহেল কোর্টপাড়ার সুখনগর বস্তি এলকার নুর ইসলামের ছেলে ও আব্দুস সাত্তার বটতৈল কবুরহাট এলাকার মৃত নওয়াব মোল্লার ছেলে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





