তিন সাংবাদিকের বিরুদ্ধে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বাদী ও আসামী পক্ষের আইনজীবীরা মামলা খারিজ চেয়ে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার খাসকামরায় বাদী ও বিবাদীর সমঝোতা হয়।
মামলার আসামিরা হলেন-ঢাকা টাইমস ২৪.কম এর সম্পাদক আরিফুর রহমান, আলোকিত বাংলাদেশ এর সম্পাদক শাজাহান সরদার ও মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী।
২০১৩ সালের ১৭ মে ও ১৯ মে 'দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএ এর শীর্ষ ব্যবসায়ীদের সাথে গোপন বৈঠক (গোপনে কথোপকথোন)' করেছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে মন্ত্রী ২০১৩ সালের ২২ মে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মানহানির মামলা করেন। সেদিনই আদালত আসামিদের বিরুদ্ধে সমর জারি করেন। পরবর্তীতে ১৯ জুন আসামিরা আদালতে এসে জামিন নেন।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
সাংবাদিকদের বিরুদ্ধে মন্ত্রীর মামলা খারিজ
তিন সাংবাদিকের বিরুদ্ধে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বাদী ও আসামী পক্ষের আইনজীবীরা মামলা খারিজ চেয়ে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন





