বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগের আট নেতাকর্মীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায়ই বহাল রাখেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী ও মো. মনিরুজ্জামান রুবেল।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান জানান,চার আসামিকে খালাস প্রদান করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিত চেয়ে আমরা চেম্বার আদালতে আবেদন করেছিলাম। কিন্তু আদালত নো অর্ডার দিয়েছেন। তাই আসামিরা জামিনে থাকতে পারবে। এখন রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে লিভ টু আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৭ এপ্রিল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় চার ফাঁসির আসামিকে খালাস দেয়ার রায় দেয়।
আদালত সূত্রে জানা যায়,২০০০ সালের জুলাই মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে করে যাওয়া অবস্থায় ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে ব্রাশফায়ার করা হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। পরবর্তীতে আরও তিনজন মারা যায়।
এ ঘটনায় আদালতে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলার চলাকালে ২ জন মারা যান।
পরে ২০০৮ সালে চট্টগ্রামের আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড,৩ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে আপিল করা হয়। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দেওয়া হয়।
[b]ঢাকা, কেএ, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির খালাসের রায় বহাল
বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগের আট নেতাকর্মীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি





