রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মৎস্য আড়ত থেকে চাষ ও বিক্রির নিষিদ্ধ ১৮শ’ কেজি আফ্রিকান মাগুর মাছ ও দেড় মন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব-১০।

এঘটনায় ও আড়তের মালিকসহ ৪ জনকে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট মো. রেহেনুল হকের পরিচালিত জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি খাইরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাত্রাবাড়ির মৎস্য আড়তে বিক্রি ও উৎপাদনের জন্য নিষিদ্ধ মাছ রয়েছে। এখবরে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র‌্যাবের যৌথ উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ির মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৮ শ কেজি আফ্রিকান মাগুর মাছ ও দেড় মন জাটকা ইলিশ জব্দ করা হয়।

এঘটনায় আড়তের মালিক নাজিম উদ্দিনকে (৪০) ৫ হাজার টাকা, আব্দুল হাই ১ হাজার, হোসাইন ৫শ ও সুবিরকে ৫ শ টাকা জরিামানা করে জেলার ভ্রাম্যমান আদালত।

জেইউ/এএইচ