দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মোশাররফের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়াদার ও বিচারপতি জাফর আহদ সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]