ঢাকার ধামরাই উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস শ্রমিককে (২৪) ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।
আজ রোববার সকালে ধামরাই থানায় ওই যুবককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।
পুলিশ জানিয়েছে, গত এপ্রিলে ধামরাইর চৌহাট এলাকায় অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করে ওই যুবক। পরে ওই যুবক এলাকা ছেড়ে গা-ঢাকা দিলে আজ রোববার সকালে তাকে প্রধান আসামি করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।
পুলিশ ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অভিযুক্ত যুবককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এম বিল্লাহ





