জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলার রায় দেয়া হবে যেকোনো দিন।
বুধবার সকালে ইব্রাহিম কুট্টি হত্যা মামলার নথি তলবের বিষয়ে উভয় পক্ষের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
শুনানি শেষ হওয়ায় প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]