গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ফালুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রবিবার তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা খিলগাঁও থানার মামলায় জামিনের আবেদন করেন।

২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক খিলগাঁও থানায় দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ১ ফেব্রুয়ারি রাত ৮টায় ফালুকে আটক করে ডিবি পুলিশ।

এএইচ