নিখোঁজ হওয়ার একদিন পর সন্ধান মিলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মেয়ে ও বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মোসাম্মৎ আনোয়ারা রানুর।

সোমবার বিকেল ৪টার দিকে রানুর ছোটভাই সাইমুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে থেকে পান্দুয়া থেকে আগত মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) -তে করে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সাইমুন ইসলাম বলেন, ‘আমি আশুলিয়া থানায় যাচ্ছিলাম। এ সময় আপুর মোবাইল থেকে ফোন আসে। তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে যেতে বলেন। আমি সেখানে গিয়ে তাকে বাসায় নিয়ে আসি।’

তিনি কোথায় ছিলেন? কীভাবে অপহরণ করা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপু খুবই ক্লান্ত। এখনও আমরা তার কাছ থেকে কিছু জানতে পারিনি।’

এমআইএস