ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১১ টায় অর্তকিত হামলা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ।

এতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নানসহ  ৫ জন আহত হয়। এ সময় হামলাকারীরা একাধিক ব্যালট  বক্স ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

রাত সোয়া বারোটায় এই প্রতিবেদন লেখার সময়ও আইনজীবী সমিতি ভবনের চারতলায় আটকা ছিলেন বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেলের অনেক আইনজীবী।

নীল প্যানেলের আইনজীবীদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেলের পরাজয় আঁচ করতে পেরে  আওয়ামীপন্থী আইনজীবীদের প্ররোচনায় এ হামলা সংঘটিত হয়।

অপর এক সূত্রে জানা যায়, ছাত্রলীগের আকস্মিক হামলার সময় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান হার্ট অ্যাটাক করেন। এমনিতেই তার হার্টে রিং বসানো ছিল।

ওই সূত্র আরো জানায়, গুরুতর অবস্থায় মান্নানকে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলেও জানা যায়।

উল্লেখ্য  যে, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট  গত দুই দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।   আজ ভোট গণনার কাজ শুরু হয়।

কেবি