রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ মৃধাকে দুর্নীতি মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বেলা ১ টার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট এস এম মজিবুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বেলা ১২টার দিকে ইউসুফ মৃধা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
প্রসঙ্গ, ইউসুফ মৃধার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ছাড়াও বিভিন্ন অভিযোগে ১৩টি দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৫টি মামলায় চার্জ গঠন করা হয়েছে। আরো দুইটি মামলায় চার্জশিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা।
[b]চট্টগ্রাম,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]