পানীয় কোম্পানি কোকাকোলা’র বোতলের গায়ে বিভ্রান্তিকর কথিত বাংলা শব্দের ব্যবহারের বিরুদ্ধে আজ হাইকোর্টে রিট করা হয়েছে।
জনস্বার্থে রিটটি করেন হাইকোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা। শুনানি হবে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদের এর দ্বৈতবেঞ্চ এ।
জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোকাকোলা বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘বাংলা এখন, বাংলা তখন’ ক্যাম্পেইন করে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি কোকাকোলার বোতলে একটি করে বাংলা শব্দ সমসাময়িক ব্যবহারিক অর্থ ও আভিধানিক অর্থসহ লেবেলে দেখা যায় এবং কোকা-কোলা এ রকম ২১টি শব্দ ব্যবহার করছে।
এ ধরনের শব্দগুলোর মধ্যে রয়েছে- ব্যাপক, জটিল, কড়া, প্যারা, ভাব এর মতো আরো অনেক শব্দ ব্যবহৃত হয়েছে।
এসএম





