দুবাই থেকে আসা দুইটি লাগেজে ৪৫ লাখ ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এসএ পরিবহনের কাকরাইলের শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ইয়াকুব ও হাসান।

ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের সামনে থেকে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ থেকে ৪৫ লাখেরও বেশি ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিপুল পরিমাণ এই অর্থ দুবাই থেকে কার্গোযোগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এসেছে। তবে অর্থগুলোর উৎস এবং কার কাছে যাচ্ছিল সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এই বিষয়ে পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসি মিশু বিশ্বাস।

এমবি