মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতেইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলাটি আগামীকাল বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কার্যতালিকায় মুজাহিদের মামলাটি ১ নম্বরে রাখা হয়েছে।
নিয়মানুযায়ী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক দিন আগেই মামলার কার্যতালিকা দিয়ে দেওয়া হয়। সে মোতাবেক আগামীকাল থেকে মুজাহিদের আপিল শুনানি শুরু হতে পারে।
গত বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের মৃত্যদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন মুজাহিদের আইনজীবীরা।
২০১২ সালের ২১ জুন বুদ্ধিজীবী সুরকার আলতাফ মাহমুদ, মুক্তিযোদ্ধা বদি ও রুমিকে হত্যাসহ পাঁচটি অভিযোগে জামায়াত নেতা মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
জেএ





