জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুচ খান তাকে এ জামিনের আদেশ দেন।
এর আগে সকালে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আত্মসমর্পণ করেন।
আদালতে তার পক্ষে শুনানি করেন, অ্যাভোকেট মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন ও রোকন রেজা।
এর আগে সুপ্রিম কোর্ট তাকে ৪ সাপ্তাহের আগাম জামিন দেন। সুপ্রিম কোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আত্মসমর্পণ করেন।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় গাড়িভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে।
এআর





