কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান,সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর